৭। বোর্ড, এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে বিদ্যুৎ আইনের অধীন অনুমতিপ্রাপ্ত হিসাবে গণ্য হইবে এবং উক্ত আইনের অধীনে অনুমতি প্রাপ্তির (Licensee) সকল ক্ষমতা উহার থাকিবে : তবে শর্ত থাকে যে, উক্ত আইনের ধারা ৩ হইতে ১১, ধারা ২১(২)(৩), ধারা ২২, ধারা ২৩ এবং ধারা ২৭ অথবা তফসিলের দফা ১ হইতে ১২ এ অনুমতিপত্রের অধিকারীর কোন দায়-দায়িত্ব বোর্ডের ক্ষেত্রে প্রয়োগ করা যাইবে না।