৬। এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, বোর্ড নিম্নবর্ণিত কার্যাবলী সম্পাদন এবং তদুদ্দেশ্যে প্রয়োজনীয় প্রকল্প প্রণয়ন, বাস্তবায়ন, পরিচালনা, রক্ষণাবেক্ষণ ও মূল্যায়ন সংক্রান্ত যাবতীয় কার্যক্রম গ্রহণ করিতে পারিবে, যথা :- (ক) পল্লী এলাকায় এবং সরকার কর্তৃক নির্দিষ্টকৃত অন্যান্য এলাকায় বিদ্যুৎ উৎপাদন, পরিচালন, রূপান্তর ও বিতরণ ব্যবস্থা সংক্রান্ত বিষয়ে নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়ন; (খ) বৈদ্যুতিক সরঞ্জামাদি প্রস্ত্তত, মেরামত ও রক্ষণাবেক্ষণ ও অবকাঠামো নির্মাণসহ কোন ব্যবসায় অংশগ্রহণ এবং সরকারি বা বেসরকারি অংশীদারিত্বে অন্য কোন সংস্থার সহিত সমঝোতা স্মারক স্বাক্ষর ও চুক্তিবদ্ধ হওয়া এবং এতদ্সংক্রান্ত বিষয়ে…