৫। (১) নিম্নবর্ণিত ১২ (বার) জন সদস্য সমন্বয়ে বোর্ড গঠিত হইবে, যথা :- (ক) সরকার কর্তৃক নিযুক্ত একজন চেয়ারম্যান, যিনি বোর্ডের সভাপতিও হইবেন; (খ) সরকার কর্তৃক নিযুক্ত বোর্ডের নিম্নবর্ণিত কর্মকর্তাগণ বোর্ডের সার্বক্ষণিক সদস্য হইবেন, যথা :- (১) সদস্য (পরিকল্পনা ও উন্নয়ন); (২) সদস্য (বিতরণ ও পরিচালন); (৩) সদস্য (সমিতি ব্যবস্থাপনা); (৪) সদস্য (অর্থ); (৫) সদস্য (প্রশাসন); এবং (গ) নিম্নবর্ণিত ব্যক্তিগণ বোর্ডের খণ্ডকালীন সদস্য হইবেন, যথা :- (১) বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অন্যূন পরিচালক পদমর্যাদার একজন কর্মকর্তা; (২) বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের অন্যূন পরিচালক পদমর্যাদার একজন কর্মকর্তা; (৩)…