৩। (১) এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড নামে একটি বোর্ড থাকিবে। (২) বোর্ড একটি সংবিধিবদ্ধ সংস্থা হইবে, যাহার স্থায়ী ধারাবাহিকতা ও একটি সাধারণ সীলমোহর থাকিবে এবং এই আইনের বিধানাবলী ও তদধীনে প্রণীত বিধিমালা সাপেক্ষে ইহার স্থাবর ও অস্থাবর উভয় প্রকার সম্পত্তি অর্জন করিবার, অধিকারে রাখিবার ও হস্তান্তর করিবার ক্ষমতা থাকিবে এবং উক্ত নামে বোর্ড মামলা দায়ের করিতে পারিবে এবং ইহার বিরুদ্ধেও মামলা দায়ের করা যাইবে।