২৩। এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে বোর্ড ইহার বিশেষ কোন কার্য সম্পাদনের নিমিত্ত কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানকে উপদেষ্টা বা পরামর্শক হিসাবে নিয়োগ করিতে পারিবে এবং তাহাদের নিয়োগ ও কর্মের শর্তাদি প্রবিধান দ্বারা নির্ধারিত হইবে।