২১। (১) বোর্ড, সময়ে সময়ে, সমিতির সদস্যগণের নিকট বিদ্যুৎ বিক্রয়ের জন্য বাংলাদেশ এনার্জি রেগুলেটরী কমিশন অথবা যথাযথ কর্তৃপক্ষের নিকট ট্যারিফ প্রস্তাব পেশ করিবে। (২) বোর্ড উপ-ধারা (১) এর অধীন ট্যারিফ প্রস্তাব পেশ করিবার সময় লক্ষ্য রাখিবে যে, উক্ত মূল্যহার দ্বারা সমিতিসমূহ বা অন্যান্য শাখাসমূহ যাহাতে ন্যূনতম অর্থায়ন, পরিচালনা ও রক্ষণাবেক্ষণ এবং সম্পদের অবচয়ের অর্থ আদায় করিতে পারে।