২০। (১) সরকার কর্তৃক নির্দেশিত পদ্ধতিতে বোর্ড উহার হিসাব সংরক্ষণ করিবে এবং বোর্ড কর্তৃক নির্দেশিত পদ্ধতিতে সমিতি বা এই আইনের ধারা ৬(ট) এ উল্লিখিত প্রতিষ্ঠান উহার হিসাব নিরীক্ষা করিবেন। (২) বাংলাদেশের মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রক, অতঃপর মহা হিসাব-নিরীক্ষক হিসাবে উল্লিখিত, যেইরূপ পদ্ধতিতে উপযুক্ত মনে করিবেন সেইরূপ পদ্ধতিতে বোর্ডের হিসাব নিরীক্ষিত হইবে। (৩) উপ-ধারা (২) এ উল্লিখিত নিরীক্ষা ছাড়াও, Chartered Accountants Order, 1973 (P.O. No. 2 of 1973) এর Article 2() (b) তে সংজ্ঞায়িত Chartered Accountant দ্বারা প্রতি বৎসর বোর্ডের হিসাব নিরীক্ষা করা হইবে এবং এতদুদ্দেশ্যে বোর্ড Chartered…