২। বিষয় বা প্রসঙ্গের পরিপন্থী কোন কিছু না থাকিলে, এই আইনে,- (১) ’’চেয়ারম্যান’’ অর্থ বোর্ডের চেয়ারম্যান; (২) ’’নির্ধারিত’’ অর্থ এই আইনের অধীন প্রণীত বিধি বা প্রবিধান দ্বারা নির্ধারিত; (৩) ’’পল্লী এলাকা’’ অর্থ পৌর বা সিটি কর্পোরেশন এলাকাভুক্ত নহে এমন এলাকা, এবং এতদুদ্দেশ্যে, সময়ে সময়ে, সরকার কর্তৃক সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা নির্দিষ্টকৃত এইরূপ কোন পৌরসভা বা পৌরসভাভুক্ত এবং সিটি কর্পোরেশন বা সিটি কর্পোরেশনভুক্ত বা অন্য কোন এলাকাও ইহার অন্তর্ভুক্ত হইবে; (৪) ’’প্রবিধান’’ অর্থ এ আইনের অধীন প্রণীত প্রবিধান; (৫) ’’বিধি’’ অর্থ এই আইনের অধীন প্রণীত বিধি; (৬) ’’বিদ্যুৎ আইন’’ অর্থ Electricity Act,…