১৬। বোর্ড বা সমিতি বিদ্যুৎ পরিচালন, বিতরণ ও পরিকল্পনা যথাযথভাবে বাস্তবায়নের জন্য এবং এই আইনের অধীন উহার অন্যান্য কার্যাবলী সম্পাদনের জন্য ভূগর্ভে, ভূমিতে ও ভূমির উপরে তার, খুঁটি, বন্ধনী, যন্ত্রপাতি এবং অন্যান্য কাঠামো স্থাপন করিতে পারিবে।