১৩। আপাততঃ বলবৎ অন্য কোন আইনে যাহাই থাকুক না কেন, বোর্ড- (ক) সরকার কর্তৃক নির্ধারিত শর্তে যে কোন বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা গ্রহণ, অধিগ্রহণ এবং পরিচালনা করিতে বা উহা পরিচালনার জন্য যে কোন সমিতির নিকট হস্তান্তর করিতে পারিবে; (খ) সরকার কর্তৃক নির্দিষ্টকৃত বোর্ড কিংবা সমিতির নির্ধারিত এলাকায় অন্য কোন বিদ্যুৎ বিতরণকারী সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান গ্রাহক সংযোগের উদ্দেশ্যে বৈদ্যুতিক লাইন বা অন্যান্য স্থাপনা নির্মাণ ও সম্প্রসারণ করিতে পারিবে না এবং গ্রাহক সংযোগ প্রদান করিতে পারিবে না; (গ) যেকোন সরকারি বা বেসরকারি বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠানের সহিত চুক্তি সম্পাদনের মাধ্যমে তাহাদের নিকট হইতে সরকার…