১১। (১) প্রত্যেক অর্থ বৎসর সমাপ্তির পর অনধিক ৩০ (ত্রিশ) দিনের মধ্যে বোর্ড তদ্কর্তৃক পূর্ববর্তী বৎসরে গৃহীত ও সম্পাদিত কার্যাবলীর একটি প্রতিবেদন সরকারের নিকট পেশ করিবে। (২) উপ-ধারা (১) এ উল্লিখিত প্রতিবেদনে নিম্নবর্ণিত বিষয়সমূহের উল্লেখ থাকিতে হইবে, যথা :- (ক) সরকারের চাহিদা অনুযায়ী প্রত্যর্পণ (return) , হিসাব বিবরণী, প্রাক্কলন ও পরিসংখ্যান; (খ) এই আইনের অধীন প্রাপ্ত নিরীক্ষা প্রতিবেদনে উল্লিখিত অনিয়ম ও ত্রুটি-বিচ্যুতি নিরসনকল্পে বোর্ড কর্তৃক গৃহীত পদক্ষেপ, মতামত ও সুপারিশ; (গ) সুনির্দিষ্ট বিষয়ের উপর সরকার কর্তৃক আহুত তথ্য ও মতামত যদি থাকে; এবং (ঘ) পরীক্ষা বা অন্যবিধ প্রয়োজনে সরকারের চাহিদা…