১০। (১) বোর্ড এবং বোর্ড কর্তৃক অর্পিত ক্ষমতাবলে কোন সমিতি উহার কার্যাবলী সম্পাদনের লক্ষ্যে যে কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের সহিত চুক্তি সম্পাদন করিতে পারিবে : তবে শর্ত থাকে যে, কোন বিদেশী সরকার বা আন্তর্জাতিক সংস্থার সহিত চুক্তি সম্পাদনের ক্ষেত্রে সরকারের পূর্বানুমোদন গ্রহণ করিতে হইবে। (২) এইরূপ চুক্তি বোর্ডের পক্ষে চেয়ারম্যান অথবা তদ্কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কোন সার্বক্ষণিক সদস্য বা কর্মকর্তা অথবা বোর্ড কর্তৃক অর্পিত ক্ষমতাবলে সমিতির কোন কর্মকর্তা স্বাক্ষর করিতে পারিবেন।