৩২।(১) বিশ্ববিদ্যালয়ের একটি পরিকল্পনা ও উন্নয়ন কমিটি থাকিবে এবং উহা নিম্নবর্ণিত সদস্য সমন্বয়ে গঠিত হইবে, যথা :- (ক) উপাচার্য, যিনি ইহার সভাপতিও হইবেন; (খ) উপউপাচার্য, প্রশাসন; (গ) ট্রেজারার; (ঘ) রেজিস্ট্রার; (ঙ) উপাচার্য কর্তৃক জ্যেষ্ঠতার ভিত্তিতে পর্যায়ক্রমে মনোনীত ১ এক) জন ডিন; (চ) সিন্ডিকেট কর্তৃক মনোনীত সিন্ডিকেটের ১ এক) জন সদস্য, যিনি বিশ্ববিদ্যালয়ের কোনো চাকরিতে নিয়োজিত নহেন; (ছ) অ্যাকাডেমিক কাউন্সিল কর্তৃক মনোনীত বিশ্ববিদ্যালয়ের চাকরিতে নিয়োজিত ১এক) জন অধ্যাপক; (জ) মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ কর্তৃক মনোনীত অন্যূন ১এক) জন তত্ত্বাবধায়ক প্রকৌশলী পদমর্যাদার ১ (এক) জন প্রকৌশলী; (ঝ)…