৩০। (১) বিশ্ববিদ্যালয়ে একটি অর্থ কমিটি থাকিবে এবং উহা নিম্নবর্ণিত সদস্য সমন্বয়ে গঠিত হইবে, যথা :- (ক) উপাচার্য, যিনি ইহার সভাপতিও হইবেন; (খ) উপউপাচার্য, প্রশাসন; (গ) ট্রেজারার; (ঘ) রেজিস্ট্রার; (ঙ) অ্যাকাডেমিক কাউন্সিল কর্তৃক মনোনীত উহার ২ দুই) জন সদস্য; (চ) সিন্ডিকেট কর্তৃক মনোনীত ১ এক) জন সিন্ডিকেট সদস্য, যিনি বিশ্ববিদ্যালয়ের চাকরিতে নিয়োজিত নহেন; (ছ) কমিশনের অন্যূন পরিচালক পদমর্যাদার ১এক) জন প্রতিনিধি; (জ) মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ কর্তৃক মনোনীত ১ এক) জন পরিকল্পনাবিদ বা অর্থ বিশারদ; (ঝ) অর্থ বিভাগের অন্যূন উপসচিব পদমর্যাদার ১ এক) জন প্রতিনিধি; (ঞ) মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগের অন্যূন…