২৮। (১) বিশ্ববিদ্যালয়ের একটি তহবিল থাকিবে এবং উহাতে নিম্নে বর্ণিত উৎস্য হইতে অর্থ জমা হইবে, যথা :- (ক) সরকার ও কমিশন কর্তৃক প্রদত্ত অনুদান; (খ) প্রাক্তন শিক্ষার্থী কর্তৃক প্রদত্ত অনুদান; (গ) শিক্ষার্থী কর্তৃক প্রদত্ত বেতন, ফি, ইত্যাদি; (ঘ) বিশ্ববিদ্যালয়ের সম্পত্তি হইতে প্রাপ্ত ও পরিচালন উৎসারিত আয়; (ঙ) বিশ্ববিদ্যালয় কর্তৃক অন্যান্য উৎস হইতে প্রাপ্ত অর্থ; (চ) সরকারের পূর্বানুমোদনক্রমে, কোনো বিদেশি সংস্থা হইতে, প্রাপ্ত অনুদান বা সাহায্য; (ছ) স্থানীয় কর্তৃপক্ষ, প্রতিষ্ঠান, কোম্পানি বা ব্যক্তি কর্তৃক প্রদত্ত অনুদান; (জ) বিশ্ববিদ্যালয় কর্তৃক সরকারের পূর্বানুমোদনক্রমে, গৃহীত ঋণ; এবং (ঝ)…