২। বিষয় বা প্রসঙ্গের পরিপন্থি কোনো কিছু না থাকিলে, এই আইনে- (১) “অর্গানোগ্রাম” অর্থ সরকার কর্তৃক অনুমোদিত অর্গানোগ্রাম; (২) “অর্থ কমিটি” অর্থ বিশ্ববিদ্যালয়ের অর্থ কমিটি; (৩) “অনুষদ” অর্থ বিশ্ববিদ্যালয়ের অনুষদ; (৪) “আচার্য” অর্থ বিশ্ববিদ্যালয়ের আচার্য; (৫) “অ্যাকাডেমিক কাউন্সিল’ অর্থ বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কাউন্সিল; (৬) “অ্যাক্রেডিটেশন কাউন্সিল” অর্থ বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল আইন, ২০১৭ (২০১৭ সালের ৯নং আইন) এর অধীন গঠিত বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল; (৭) “ইনস্টিটিউট” অর্থ বিশ্ববিদ্যালয় কর্তৃক স্বীকৃত, অনুমোদিত বা স্থাপিত কোনো ইনস্টিটিউট; (৮) “উপউপাচার্য” অর্থ বিশ্ববিদ্যালয়ের…