১৮। (১) নিম্নেবর্ণিত সদস্যগণের সমন্বয়ে সিন্ডিকেট গঠিত হইবে, যথা : (ক) উপাচার্য, যিনি উহার সভাপতিও হইবেন; (খ) উপউপাচার্যগণ; (গ) স্পীকার কর্তৃক মনোনীত ১ এক) জন মহিলাসহ 2 দুই) জন সংসদ-সদস্য; (ঘ) ট্রেজারার; (ঙ) আচার্য কর্তৃক মনোনীত ৩ তিন) জনবিশিষ্ট শিক্ষাবিদ; (চ) সরকার কর্তৃক মনোনীত মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অন্যূন যুগ্মসচিব পদমর্যদাসম্পন্ন ১ এক) জন প্রতিনিধি; (ছ) সরকার কর্তৃক মনোনীত অর্থ বিভাগের অন্যূন যুগ্মসচিব পদমর্যদাসম্পন্ন ১ এক) জন প্রতিনিধি; (জ) কমিশনের চেয়ারম্যান কর্তৃক মনোনীত ১ এক) জন প্রতিনিধি; (ঝ) অ্যাকাডেমিক কাউন্সিল কর্তৃক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণের মধ্য হইতে মনোনীত ১এক) জন…