৮। (১) লাইসেন্সিং কর্তৃপক্ষের নিকট হইতে এতদুদ্দেশ্যে ক্ষমতাপ্রাপ্ত কোন কর্মকর্তা যদি এই মর্মে সন্তুষ্ট হন যে, কোন ফরমালিন বিক্রয়ের দোকান বা ব্যবসা প্রতিষ্ঠান বা ফরমালিন পরিবহনকারী কোন যান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা প্রয়োজন, তাহা হইলে তিনি, অনধিক ১৫ (পনের) দিনের জন্য, উক্ত দোকান বা ব্যবসা প্রতিষ্ঠান বা যান চলাচল বন্ধ রাখিবার আদেশ প্রদান করিতে পারিবেন। (২) উপ-ধারা (১) এর অধীন প্রদত্ত আদেশ লিখিত হইতে হইবে, এবং উহাতে উক্তরূপ আদেশ প্রদানের সুনির্দিষ্ট কারণ উল্লেখ করিতে হইবে।