৭। লাইসেন্সিং কর্তৃপক্ষ বা উহার নিকট হইতে এতদুদ্দেশ্যে সাধারণ বা বিশেষভাবে ক্ষমতাপ্রাপ্ত কোন কর্মকর্তা, এই আইন এবং বিধির বিধান সাপেক্ষে,- (ক) ফরমালিন প্রস্তুত বা গুদামজাত করা হইয়াছে বা হইতেছে এইরূপ যে কোন স্থানে যে কোন সময় প্রবেশ ও উহা পরিদর্শন করিতে পারিবেন; (খ) ফরমালিন ক্রয় ও বিক্রয়ের সহিত সংশ্লিষ্ট যে কোন দোকানে উহা খোলা রাখিবার সাধারণ সময়ে প্রবেশ ও উহা পরিদর্শন করিতে পারিবেন; এবং (গ) দফা (ক) ও (খ) তে উল্লিখিত স্থান বা দোকানে- (অ) রক্ষিত হিসাব বই, রেজিস্টার ও অন্যান্য নথিপত্র পরীক্ষা করিতে পারিবেন; (আ) প্রাপ্ত ফরমালিন এবং ফরমালিন জাতীয় পদার্থ প্রস্তুতের সাজ-সরঞ্জাম, যন্ত্রপাতি ও উপাদান…