৫। (১) লাইসেন্সিং কর্তৃপক্ষ হইবে,- (ক) ফরমালিন আমদানি ও উৎপাদন নিয়ন্ত্রণের উদ্দেশ্যে সরকার; (খ) ফরমালিনের পরিবহন, মজুদ, বিক্রয় ও ব্যবহার নিয়ন্ত্রণের উদ্দেশ্যে সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক। (২) এই আইনের বিধানাবলী সাপেক্ষে, লাইসেন্স প্রদান ও তত্ত্বাবধান সংক্রান্ত বিষয়ে লাইসেন্সিং কর্তৃপক্ষের যাবতীয় কার্যক্রম বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে নিয়ন্ত্রিত ও পরিচালিত হইবে। (৩) এই আইনের অন্যান্য বিধানে যাহা কিছুই থাকুক না কেন, কোন ব্যক্তি এই আইনের অধীন লাইসেন্স পাইবার বা নবায়নের যোগ্য হইবেন না, যদি তিনি লাইসেন্সের কোন শর্ত বা বিধি দ্বারা নির্ধারিত অন্য কোন শর্ত ভঙ্গ করেন এবং তজ্জন্য তাহার উক্ত…