২৭। কোন ব্যক্তি যদি এই আইনের অধীন কোন অপরাধ সংঘটনে কাহাকেও সহায়তা করেন, তাহা হইলে উক্ত ব্যক্তির উক্ত কার্য হইবে একটি অপরাধ, এবং তজ্জন্য তিনি অপরাধ সংঘটনকারীর সমপরিমাণ দণ্ডে দণ্ডিত হইবেন।