২০। কোন ব্যক্তি যদি লাইসেন্স ব্যতীত ফরমালিন আমদানি, উৎপাদন, বা মজুদ করেন, তাহা হইলে উক্ত ব্যক্তির উক্ত কার্য হইবে একটি অপরাধ, এবং তজ্জন্য তিনি অনধিক যাবজ্জীবন কারাদণ্ডে এবং ইহার অতিরিক্ত অনধিক ২০ (বিশ) লক্ষ টাকা অর্থদণ্ডে, তবে ৫ (পাঁচ) লক্ষ টাকার নিম্নে নহে, দণ্ডিত হইবেন।