২। বিষয় বা প্রসঙ্গের পরিপন্থী কোন কিছু না থাকিলে, এই আইনে- (১) “অপরাধ” অর্থ এই আইনের অধীন দণ্ডযোগ্য অপরাধ; (২) “ফরমালিন” অর্থ ফরমালিন, ফরমালডিহাইড, প্যারাফরমালডিহাইড ও উহার যে কোন মাত্রার দ্রবণ, এবং সরকার কর্তৃক নির্ধারিত ফরমালিন উৎপন্নকারী অন্য কোন পদার্থ; (৩) “বিধি” অর্থ এই আইনের অধীন প্রণীত বিধি; (৪) “ব্যক্তি” অর্থে কোন ব্যক্তি, কোম্পানী, সমিতি, অংশিদারি কারবার, সংবিধিবদ্ধ সংস্থা বা উহাদের প্রতিনিধিও অন্তর্ভুক্ত হইবে; (৫) “লাইসেন্স” অর্থ ধারা ৫ এর অধীন প্রদত্ত লাইসেন্স; (৬) “লাইসেন্সিং কর্তৃপক্ষ” অর্থ ধারা ৫(১) এ বর্ণিত কর্তৃপক্ষ; (৭) “স্থান” অর্থে যে কোন বাড়ী-ঘর, স্থাপনা, যানবাহন,…