১৯। (১) এই আইনের অধীন কোন অপরাধ সংঘটিত হইলে, যে ফরমালিন, সাজ-সরঞ্জাম, যন্ত্রপাতি, উপকরণ, আধার, পাত্র, মোড়ক, যানবাহন, বা অন্য কোন বস্তু সমন্বয়ে বা সহযোগে উক্ত অপরাধ সংঘটিত হইয়াছে সেইগুলি বাজেয়াপ্তযোগ্য হইবে। (২) উপ-ধারা (১) এ উল্লিখিত বাজেয়াপ্তযোগ্য ফরমালিন, সাজ-সরঞ্জাম, যন্ত্রপাতি, উপকরণ, আধার, পাত্র, মোড়ক, যানবাহন, বা অন্য কোন বস্তু আটক করা হইলে, যদি- (ক) উহার সহিত সংশ্লিষ্ট কোন অপরাধীকে পাওয়া না যায়, তাহা হইলে জেলা ম্যাজিস্ট্রেট বা, ক্ষেত্রমত, উপজেলা নির্বাহী কর্মকর্তা, লিখিত আদেশ দ্বারা, উহা বাজেয়াপ্ত করিতে পারিবেন, এবং (খ) উহার সহিত সংশ্লিষ্ট কোন অপরাধীকে পাওয়া যায়, তাহা হইলে জেলা…