১০। (১) সরকার, সাধারণ বা বিশেষ আদেশ দ্বারা, জেলা প্রশাসক বা তাহার অধস্তন কোন কর্মকর্তা বা কোন পুলিশ কর্মকর্তাকে এই আইনের অধীন অপরাধ তদন্তের জন্য ক্ষমতা প্রদান করিতে পারিবে। (২) উপ-ধারা (১) এর অধীন তদন্তের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার অনুরূপ ক্ষমতা থাকিবে।