ধারাঃ ৯৯-ঙ। যে সংবাদপত্র সম্পর্কে বাজেয়াপ্তির আদেশ দেয়া হয়েছে, উক্ত ব্যাপারে আবেদনপত্র শুনানিকালে উক্ত সংবাদপত্রে ব্যবহৃত শব্দ, চিহ্ন বা দৃশ্যমান বস্তুর প্রকৃতি বা ভাবধারা প্রমাণের জন্য উক্ত সংবাদপত্রের যে কোন কপি সাক্ষ্য হিসাবে পেশ করা যেতে পারে।