ধারাঃ ৯৯-ঘ। (১) আবেদন পত্র পাবার পর স্পেশাল বেঞ্চ যদি সম্ভষ্ট না হন যে, যে সংবাদপত্র বা অন্য দলিল সম্পর্কে আবেদন করা হয়েছে এতে ৯৯ক ধারার (১) উপ-ধারায় বর্ণিত কোন বিষয় বা শব্দ বা দৃশ্যমান তিরস্কার আছে তাহলে বাজেয়াপ্তির আদেশ বাতিল করে দিবেন। (২) স্পেশাল বেঞ্চের বিচারকগণের মধ্যে মতবিরোধ দেখা দিলে সংখ্যাগরিষ্ঠের মতানুসারে সিদ্ধান্ত গৃহীত হবে। RULINGS (১) যদি দেখা যায়, সরকার একটি অনুদিত আপত্তিকর বিষয়ের জন্য একটি কাগজ বাজেয়াপ্ত করেছেন কিন্তু মূল কাগজের উপর কোন হস্তক্ষেপ করেননি সেক্ষেত্রে এই কারণে সরকারকে দোষ দেয়া যাবে না যে, সরকার মূলকে বাজেয়াপ্ত না করে তর্জমাকে বাজেয়াপ্ত করেছেন। (AIR…