ধারাঃ ৯৯-খ। যে সংবাদপত্র, পুস্তক বা অন্য দলিল সম্পর্কে ৯৯ক ধারার অধীন বাজেয়াপ্তির আদেশ দেয়া হয়েছে তাতে যার কোন স্বার্থ আছে তিনি উক্ত আদেশের তারিখ হতে দুই মাসের মধ্যে এই ভিত্তিতে হাইকোর্টের নিকট উক্ত আদেশ বাতিল করার আবেদন করতে পারেন যে, যে সংবাদপত্র, পুস্তক বা অন্য দলিল সম্পর্কে উক্ত আদেশ দেয়া হয়েছে, তাতে ৯৯ক ধারার (১) উপধারায় বর্ণিত কোন বিষয় বা শব্দ বা দৃশ্যমান তিরস্কার নাই।