ধারাঃ ৯৯-ক। (১) যখন সরকারের নিকট প্রতীয়মান হয় যে, কোন সংবাদ পত্র বা পুস্তক বা কোন দলিলে তা যেখানেই মুদ্রিত হোক না কেন, নিম্নলিখিত বিষয়ক থাকে। ক) যে বিষয়ে প্রকাশ করা দণ্ডবিধির (১৮৬০ সালের ৪৫নং আইন) ১২৩ক বা ১২৪ক বা ১৫৩ক বা ২৯৫ বা ২৯৫ক বা ৫০৫ বা ৫০৫ক ধারায় দণ্ডনীয়, অথবা খ) যে বিষয় বাংলাদেশের প্রেসিডেন্ট, ভাইস-প্রেসিডেন্ট, সরকারের প্রধানমন্ত্রী সরকারের স্পীকার বা বাংলাদেশের প্রধান বিচারপতির মানহানিকর, অথবা গ) যারা মারাত্মক শিষ্টাচারহীন বা গালি গালাজপূর্ণ বা অশ্লীল, অথবা ঘ) কোন শব্দ বা দৃশ্যমান তিরস্কার যা কোন ব্যক্তিকে বা কোন শ্রেণীর ব্যক্তিদেরকে আমলযোগ্য অপরাধ করতে উত্তেজিত করে বা করতে…