ধারাঃ ৯৯। যখন প্রদানকারী আদালতের এখতিয়ারের স্থানীয় সীমার বাইরে কোন স্থানে তল্লাশী পরোয়ানা কার্যকর করতে গিয়া যে সকল জিনিষের জন্য তল্লাশী করা হচ্ছে তার কোনটি পাওয়া যায় তখন অতঃপর বর্ণিত ব্যবস্থা অনুসারে প্রণীত উহার তালিকাসহ উক্ত জিনিষ অবিলম্বে পরোয়ানা প্রদানকারী আদালতে দাখিল করতে হবে। তবে এরূপ স্থান আদালত অপেক্ষা কোন এখতিয়ারবান ম্যাজিষ্ট্রেটের নিকটতম হলে উক্ত তালিকা ও জিনিষ অবিলম্বে উক্ত ম্যাজিষ্ট্রেটের নিকট দাখিল করতে হবে, এবং অন্যরূপ ব্যবস্থা গ্রহণের জন্য সঙ্গত কারণ না থাকলে উক্ত ম্যাজিষ্ট্রেট উক্ত তালিকা ও জিনিষ উক্ত আদালতে নিয়ে যাবার ক্ষমতা দিয়া আদেশ দিবেন।