ধারাঃ ৯৮। (১) কোন জেলা ম্যাজিষ্ট্রেট মহকুমা ম্যাজিষ্ট্রেট, মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট বা প্রথম শ্রেণীর ম্যাজিষ্ট্রেট খবর পাইয়া প্রয়োজনীয় অনুসন্ধানের পর যদি এরূপ বিশ্বাস করার কারণ দেখিতে পান যে, কোন স্থানে চোরাই মাল জমা রাখা বা বিক্রয়ের জন্য ব্যবহৃত হয়; অথবা জাল দলিল, নকল সীল বা জাল স্ট্যাম্প বা মুদ্রা, অথবা মুদ্রা বা স্ট্যাম্প জাল বা নকল করার বা জালিয়াতি করার যন্ত্রপাতি বা সাজ-সরঞ্জাম জমা রাখা, বিক্রয় বা প্রস্তুত করার জন্য ব্যবহৃত হয়; অথবা কোন স্থানে জাল দলিল নকল সীল বা নকল স্ট্যাম্প বা মুদ্রা অথবা মুদ্রা বা স্ট্যাম্প জাল বা নকল করার জন্য ব্যবহৃত যন্ত্রপাতি বা সাজসরঞ্জাম রাখা বা জমা…