ধারাঃ ৯৭। আদালত প্রয়োজন মনে করলে পরোয়ানায় কোন নির্দিষ্ট স্থান বা উহার অংশ বিশেষ সুস্পষ্টভাবে উল্লেখ করে দিতে পারবে এবং তল্লাশী বা পরিদর্শন কেবল মাত্র উক্ত স্থান বা উহার অংশবিশেষের জন্য সীমাবদ্ধ থাকবে এবং যে ব্যক্তির উপর উক্ত পরোয়ানা কার্যকর করার দায়িত্ব থাকবে, তিনি কেবল মাত্র সুস্পষ্টভাবে উল্লেখিত স্থান বা অংশ বিশেষ তল্লাশী বা পরিদর্শন করবেন।