ধারাঃ ৯৫। (১) কোন জেলা ম্যাজিষ্ট্রেট, চীফ মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট, হাইকোর্ট বিভাগ বা দায়রা আদালতের মতে ঐরূপ হেফাজতের কোন দলিল, পার্সেল অথবা বস্তু এই কার্যবিধির অধীন পরিচালিত কোন তদন্ত, অনুসন্ধান বিচার বা প্রসিডিং এর উদ্দেশ্যে প্রয়োজন হলে, কর্তৃপক্ষকে উক্ত ম্যাজিষ্ট্রেট বা আদালত ডাক বা টেলিগ্রাফ কর্তৃপক্ষকে কোন নির্দিষ্ট ব্যক্তির নিকট এরূপ দলিল পার্সেল বা বস্তু অর্পণ করতে বলতে পারবেন। (২) অন্য কোন ম্যাজিষ্ট্রেট বা পুলিশ কমিশনার বা জেলা পুলিশ সুপারিন্টেনডেন্ট এই মতে এরূপ কোন দলিল, পার্সেল বা বস্তু এরূপ কোন উদ্দেশ্যে প্রয়োজন হলে তিনি উক্ত জেলা ম্যাজিষ্ট্রেট বা চীফ মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট…