ধারাঃ ৯৩-গ। (১) যখন কোন আদালত কোন অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতারের উদ্দেশ্যে জারী কার্যকর করার জন্য বাংলাদেশের বাইরে সরকারের কর্তৃত্ব দ্বারা বাংলাদেশের কোন অংশে প্রতিনিধি বা বহাল কোন আদালত কর্তৃক প্রদত্ত কোন সমন বা পরোয়ান প্রাপ্ত হন, তখন উক্ত আদালত নিজস্ব এখতিয়ারের স্থানীয় সীমার মধ্যে জারী বা কার্যকর করার জন্য বাংলাদেশের কোন আদালতের নিকট হতে প্রাপ্ত সমন বা পরোয়ানার ন্যায় উহা জারী বা কার্যকর করাবেন। (২) যেক্ষেত্রে কোন গ্রেফতারী পরোয়ানা ঐভাবে কার্যকর হয়েছে সেক্ষেত্রে গ্রেফতারকৃত ব্যক্তি সম্পর্কে যথাসম্ভব ৮৫ এবং ৮৬ ধারায় বর্ণিত পদ্ধতি অনুসারে ব্যবস্থা গ্রহণ করতে হবে।