ধারাঃ ৯৩-খ। ৮২ ধারায় যাই থাকুক না কেন বাংলাদেশের কোন আদালত কর্তৃক কোন অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতারের জন্য কোন পরোয়ানা বাংলাদেশের বাইরে কোন স্থানে সরকার কর্তৃক বাংলাদেশের কোন আদালতের এখতিয়ারের স্থানীয় সীমার মধ্যে কার্যকর করার প্রয়োজন হলে, প্রদানকারী আদালত উক্ত পরোয়ানা কার্যকর করার জন্য ডাকযোগে বা অন্য কোন উপায়ে উক্ত আদালতের প্রিজাইডিং অফিসারের নিকট প্রেরণ করবেন।