ধারাঃ ৯৩-ক। (১) বাংলাদেশের কোন আদালত কর্তৃক প্রদত্ত কোন সমন বাংলাদেশের বাইরে কোন স্থানে সরকারের কর্তৃত্ব দ্বারা বাংলাদেশের কোন অংশে প্রতিষ্ঠিত অথবা বহাল কোন আদালতের এখতিয়ারের স্থানীয় সীমার মধ্যে কোন অভিযুক্তি ব্যক্তির উপর জারী করতে চাইলে প্রদানকারী আদালত জারী করার জন্য উক্ত সমনের দুই প্রস্ত ডাক যোগে বা অন্য কোন উপায়ে উক্ত আদালতের প্রিজাইডিং অফিসারের নিকট প্রেরণ করবেন। এই ধারায় অধীন প্রেরিত সমনের ক্ষেত্রে ৭৪ ধারার বিধান প্রযোজ্য হবে, যেন যে আদালতের নিকট ইহা প্রেরিত হয়েছে উহার প্রিজাইডিং অফিসার বাংলাদেশেরই একজন ম্যাজিষ্ট্রেট ।