ধারাঃ ৯১। কোন ব্যক্তির হাজির হবার গ্রেফতার করার জন্য কোন আদালতের প্রিজাইডিং অফিসার সমন বা পরোয়ানা প্রদান করতে ক্ষমতাবান থাকলে এবং সেই ব্যক্তি উক্ত আদালতে হাজির থাকলে, উক্ত অফিসার তাকে উক্ত আদালতে হাজির হবার জন্য জামিনদারসহ বা জামিনদার ব্যতিত মুচলেকা সম্পাদনে বাধ্য করতে পারবেন।