ধারাঃ ৯০। যেক্ষেত্রে আদালত এই বিধির দ্বারা কোন ব্যক্তিকে হাজির হবার জন্য সমন ইসু্য করতে ক্ষমতাপ্রাপ্ত সেক্ষেত্রে লিখিত কারণ লিপিবদ্ধ করে তার গ্রেফতারের জন্য পরোয়ানা ইস্যু করতে পারবেন। ক) সমন ইসু্য করার পূর্বে অথবা পরে, কিন্তু হাজির হবার জন্য নির্ধারিত সময়ের পূর্বে আদালতের যদি এরূপ বিশ্বাস করার কারণ ঘটে যে, সে পলায়ন করেছে বা সে সমন মান্য করবে নাঃ অথবা খ) সে যদি উক্ত সমন অনুসারে হাজির হতে ব্যর্থ হয় এবং তাদের হাজির হবার জন্য সমন সময় মত যথারীতি জারী হয়েছে বলে প্রমাণিত হয় এবং তার ব্যর্থতার জন্য যুক্তিসংগত কারণ প্রদর্শন করা না হয়।