ধারাঃ ৮৯। যার সম্পত্তি ৮৮ ধারার (৭) উপধারার অধীন সরকারের হেফাজত ভুক্ত রয়েছে বা হয়েছে সে যদি ক্রোকের তারিখ হতে দুই বৎসরের মধ্যে যে আদালতের আদেশে সম্পত্তি ক্রোক করা হয়েছিল সেই আদালতের বা এই আদালত যে আদালতের অধীন সেই আদালতে ইচ্ছাকৃতভাবে হাজির হয় বা তাকে গ্রেফতার করে হাজির করা হয় এবং এই মর্মে প্রমাণ করা উক্ত আদালতের সম্ভষ্টি বিধান করে যে সে পলাতক ছিল না বা পরোয়ানা কার্যকরীকরণ এড়াবার জন্য যে আক্ষোপন করেনি এবং নির্ধারিত সময়ের মধ্যে হাজির হবার জন্য যে হুলিয়ার নোটিশ পায় নাই, তাহলে ক্রোক সম্পর্কিত সমস্ত খরচ কাটিয়া নিয়ে উক্ত সম্পত্তি বা উহা বিক্রয় করা হয়ে থাকলে নীট মূল্য অথবা আংশিকভাবে…