ধারাঃ ৮৮। (১) ৮৭ ধারা অনুসারে হুলিয়া প্রদানকারী আদালত যে কোন সময়ই হুলিয়াধীন ব্যক্তির অস্থাবর বা স্থাবর উভয় প্রকারের যে কোন সম্পত্তি ক্রোক করার আদেশ দিতে পারবেন। (২) এরূপ আদেশ দ্বারা যে জেলায় আদেশ দেয়া হবে সেই জেলার মধ্যে অবস্থিত উক্ত ব্যক্তির যে কোন সম্পত্তি ক্রোক করা যাবে; এবং উক্ত জেলার বাইরে অন্য কোন জেলার উক্ত ব্যক্তির সম্পত্তি থাকলে তথাকার জেলা ম্যাজিষ্ট্রেট বা চীফ মেট্রোপলিটন মজিষ্ট্রেটের পৃষ্টাঙ্কন দ্বারা একই আদেশে ক্রোক করা যাবে। (৩) যে সম্পত্তি ক্রোক করার আদেশ দেয়া হয়েছে তার ঋণ অথবা অন্যান্য অস্থাবর সম্পত্তি হলে এই ধারা মোতাবেক তা নিম্নলিখিতভাবে ক্রোক করতে হবে- ক) আটক করে;…