৮৬। (১) পরোয়ানা প্রদানকারী আদালত যে ব্যক্তিকে গ্রেফতারের নির্দেশ দিয়েছিলেন গ্রেফতারকৃত ব্যক্তি বলে প্রতীয়মান হলে উক্ত ম্যাজিষ্ট্রেট অথবা জেলা পুলিশ সুপারিনটেডেন্ট অথবা পুলিশ কমিশনার তাকে হেফাজতাধীনে উক্ত আদালতে প্রেরণ করতে নির্দেশ দিবেন। তবে শর্ত এই যে, অপরাধ যদি জামিনযোগ্য হয় এবং গ্রেফতারকৃত ব্যক্তি যদি উক্ত ম্যাজিষ্ট্রেট অথবা জেলা সুপারিন্টেনডেন্ট অথবা পুলিশ কমিশনারের সন্তুষ্টি বিধান করে জামিন দিতে প্রস্তুত ও ইচ্ছুক থাকে, অথবা পরোয়ানার উপরমাত্র ৭৬ ধারা মোতাবেক কোন নির্দেশ লিখিত থাকে এবং উক্ত ব্যক্তি নির্দেশ মোতাবেক জামানত দিতে প্রস্তুত ও ইচ্ছক থাকে, তাহলে ম্যাজিষ্ট্রেট অথবা জেলা…