ধারাঃ ৮৫। এক জেলা হতে ইস্যুকৃত পরোয়ানা যখন উহার বাইরে কার্যকর হয়, তখন পরোয়ানা প্রদানকারী আদালত গ্রেফতারের স্থান হতে কুড়ি মাইলের মধ্যে না হলে অথবা যার স্থানীয় সীমার মধ্যে গ্রেফতার করা হয়েছে সেই ম্যাজিষ্ট্রেট অথবা জেলা পুলিশ সুপারিন্টেডেন্ট অথব মহানগরী এলকায় পুলিশ কমিশনারের স্থান হতে নিকটতর না হলে অথবা ৭৬ ধারা মোতাবেক জামিন গ্রহণ করা না হলে গ্রেফতারকৃত উক্তিকে উক্ত ম্যাজিষ্ট্রেট অথবা পুলিশ কমিশনার অথবা জেলা সুপারিন্টেডেন্ট-এর নিকট হাজির করতে হবে।