ধারাঃ ৮৪। (১) যখন কোন পুলিশ অফিসারের প্রতি নির্দেশিত পরোয়ানা প্রদানকারী আদালতের এখতিয়ারের স্থানীয় সীমার বাইরে কার্যকর করতে হবে, তখন উক্ত পুলিশ অফিসার সাধারণতঃ যে ম্যাজিষ্ট্রেট অথবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নিম্ন পদের নহে এমন পুলিশ অফিসারের এখতিয়ারের স্থানীয় সীমার মধ্যে উহা কার্যকর করতে হবে তার নিকট উহার পৃষ্ঠাঙ্কনের জন্য নিয়ে যাবেন। (২) এরূপ ম্যাজিষ্ট্রেট অথবা পুলিশ অফিসার পরোয়ানার উপর নিজের নাম সহি করবেন এবং যে পুলিশ অফিসারের উহা উক্ত সীমার মধ্যে কার্যকর করার নির্দেশ দিবেন, তার নিকট উক্ত পৃষ্ঠাঙ্কন পর্যাপ্ত কর্তৃত্ব বলে পরিগণিত হবে এবং প্রয়োজন হলে স্থানীয় পুলিশ পরোয়ানটি কার্যকর…