ধারাঃ ৮৩। (১) যখন কোন পরোয়ানা প্রদানকারী আদালতের এখতিয়ারের স্থানীয় সীমার বাইরে কার্যকর করা প্রয়োজন হয়, তখন উক্ত আদালত পরোয়ানাটি কোন পুলিশ অফিসারের উপর নির্দেশিত না করে যে ম্যাজিষ্ট্রেট অথবা জেলা পুলিশ সুপারিন্টেডেন্ট অথবা মহানগরী এলাকায় পুলিশ কমিশনার এর এখতিয়ারের স্থানীয় সীমার মধ্যে উহা কার্যকর করতে হবে, ডাকযোগে অথবা অন্য কোন উপায়ে তাদের নিকট প্রেরণ করবেন। (২) সে ম্যাজিষ্ট্রেট অথবা জেলা পুলিশ সুপারিন্টেডেন্ট অথবা পুলিশ কমিশনারের নিকট এভাবে পরোয়ানা প্রেরিত হবে তিনি উহার উপর তার নাম উহার উপর পৃষ্ঠাঙ্কন করবেন এবং সম্ভব হলে ইতিপূর্বে বর্ধিত উপায়ে নিজের এখতিয়ারের স্থানীয় সীমার মধ্য উহা…