ধারাঃ ৮১। গ্রেফতারী পরোয়ানা কার্যকর করছেন এমন পুলিশ অফিসার অথবা অন্য কোন ব্যক্তি (জামিন সম্পর্কে ৭৬ ধারার বিধান সাপেক্ষ) অনাবশ্যক বিলম্ব ছাড়াই গ্রেফতারকৃত ব্যক্তিকে সেই আদালাতে হাজির করবেন যেখানে হাজির করা তার আইনত প্রয়োজন।