ধারাঃ ৮। (১) সরকার কোন জেলাকে একাধিক মহকুমায় বিভক্ত করতে পারেন, অথবা এরূপ কোন জেলার কোন অংশকে মহকুমায় পরিণত করতে পারেন এবং কোন মহকুমার সীমানা পরিবর্তন করতে পারেন। বর্তমান থানা বহাল রাখার ক্ষমতাঃ (২) বর্তমানে যে সকল থানার দায়িত্ব সাধারণত এক একজন ম্যাজিস্ট্রেটের উপর অর্পিত আছে সে সকল থানার সমস্তই এই আইনানুসারে সৃষ্টি করা হয়েছে বলে গণ্য করতে হবে।