ধারাঃ ৭৯। কোন পুলিশ অফিসারের উপর নির্দেশিত কোন পরোয়ানা অন্য কোন পুলিশ অফিসারের দ্বারাও কার্যকর হতে পারে যদি নির্দেশ প্রদানকারী বা হাওলাকারী অফিসার তহাদের নাম পরোয়ানার উপর পৃষ্ঠাঙ্কন করেন। RULINGS যে পুলিশ অফিসারের উপর ওয়ারেন্ট কার্যকর করার জন্য প্রেরণ করা হয় উক্ত ওয়ারেন্ট যদি অপর একজন পুলিশ অফিসার উহাতে উল্টো পৃষ্ঠে সহি ছাড়া তা কার্যকর করেন তবে তা বে-আইনী হবে।