ধারাঃ ৭৮। (১) কোন পলাতক দণ্ডিত ব্যক্তি, অপরাধী বলে ঘোষিত ব্যক্তি অথবা জামিনের অযোগ্য অপরাধে অভিযুক্ত ব্যক্তি এবং পশ্চাদধাবন অবস্থায় পলাতক ব্যক্তিকে গ্রেফতারের জন্য কোন জেলা ম্যাজিষ্ট্রেট বা মহকুমা ম্যাজিষ্ট্রেট তার জেলা অথবা মহকুমার মধ্যে কোন জমির মালিক, কৃষক অথবা জমির ম্যানেজারের উপর পরোয়ানা জারীর নির্দেশ দিতে পারবেন । (২) এরূপ জমির মালিক, কৃষক অথবা ম্যানেজার লিখিতভাবে পরোয়ানা প্রাপ্তি স্বীকার করবেন এবং যাকে গ্রেফতারের জন্য উহা প্রদান করা হয়েছে, সে তার জমি বা খামার অথবা তার দায়িত্বের অধীন জমিতে থাকলে অথবা প্রবেশ করলে এই পরোয়ানা কার্যকর করবেন। (৩) যার বিরুদ্ধে এই পরোয়ানা প্রদান করা…