ধারাঃ ৭৭। (১) গ্রেফতারী পরোয়ানা সাধারণতঃ এক বা একাধিক পুলিশ অফিসারের উপর নির্দেশিত হবে এবং মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট কর্তৃক প্রদত্ত পরোয়ানা সর্বদাই তদ্রুপ নির্দেশিত হবে তবে পরোয়ানা অবিলম্বে কার্যকর করার প্রয়োজন হলে এবং অবিলম্বে কোন পুলিশ অফিসার পাওয়া না গেলে পরোয়ানা প্রদানকারী আদালত অন্য এক বা একাধিক ব্যক্তির উপর উহা নির্দেশিত করতে পারেন এবং এরূপ এক বা একাধিক ব্যক্তি উহা কার্যকর করবেন। (২)যখন কোন পরোয়ানা একাধিক অফিসার বা ব্যক্তির উপর নির্দেশিত হয় তখন তাদের সকলে অথবা যে কোন এক বা একাধিক অফিসার বা ব্যক্তির উপর নির্দেশিত হয় তখন তাদের সকলে অথবা যে কোন এক বা একাধিক জন উহা কার্যকর করতে…