ধারাঃ ৭৬। (১) কোন ব্যক্তিকে ক্ষমতায় পরোয়ানার উপর লিখিতভাবে এই মর্মে নির্দেশ দিতে পারেন যে উক্ত ব্যক্তি আদালত হতে অনুরূপ নির্দেশ না হওয়া পর্যন্ত একটি নির্দিষ্ট সময়ে ও তার পর আদালতে হাজির হবে বলে যদি পর্যাপ্ত জামিনদারসহ একটি মুচলেকা সম্পাদন করতে পারে। তাহলে এই রায় প্রদানকারী অফিসার উক্ত জামিন গ্রহণ করবেন এবং উক্ত ব্যক্তিকে হেফাজত হতে যুক্তি দিবেন। (২) পরোয়ানায় লিখিত নির্দেশ নিম্নলিখিত বিষয় উল্লেখ থাকবে- ক) জামিনদারের সংখ্যা; খ) যে পরিমাণ অর্থের জন্য জামিনদারগণ এবং যে ব্যক্তিকে গ্রেফতারের জন্য পরোয়ানা প্রদান করা হয়েছে সে ব্যক্তি যথাক্রমে দায়ী থাকবে এবং গ) যে সময় তাকে আদালতে হাজির…